Saturday, August 15, 2020

আপনি নিজের জীবন নষ্ট করছেন, এমন লক্ষণগুলি কী? insaf trust.com


একটা নষ্ট জীবনের দৈনন্দিন নিত্যকর্ম। যদি এইগুলোর সাথে আপনার অর্ধেক ও মিলে যায়, এখনই সময় পদক্ষেপ নেওয়ার,

  1. আপনি পর্ন দেখেন।
  2. আপনি, আপনার মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়েন।
  3. আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন৷
  4. ক্ষুধা ছাড়াই আপনি আহার করেন।
  5. আপনি বিছানাতে জান, সেই মোবাইল সাথে নিয়ে।
  6. পরবর্তীতে কি করবেন, এটা ভাবার চেষ্টা করেন কিন্তু কিছু মাথায় আসে না।
  7. আপনি মোটিভেশানাল ভিডিও দেখেন।
  8. জীবনে অর্থপূর্ন কিছু করার জন্য মোটিভেশন পান।
  9. ইউটিউব এ সুপারিশকৃত Masala ভিডিও ক্লিক না করে পারেন না।
  10. Facebook/ Instagram / WhatsApp, এইগুলোর যেটাতে নোটিফিকেশন টুস্কি মারে সেটাতে চলে যান৷
  11. আপনি নিরর্থকভাবে Scroll করেন, কারন আপনি করতে পারেন এমন ভাল কিছু নাই।
  12. আপনি আবার পর্ন দেখেন।
  13. সেই মোবাইল চার্জার খোজেন।
  14. আপনি যখন মোবাইল চার্জ দেন, চিন্তা করেন আমার কত সময় নষ্ট করছি।
  15. দশভাগের একভাগ সময় বন্ধুদের দেখেন, কিন্তু ঘুরা ফিরার জন্য প্রকৃত বন্ধু নাই।
  16. আপনি আবার শুয়ে থাকেন এবং চিন্তা করেন কেমন করিয়া আপনার জীবন নষ্ট করতেছেন৷
  17. আপনি ঘুমান৷
  18. আপনি জেগে ওঠেন এবং আহার করেন।
  19. আপনার মোবাইল আবার চার্জে দেন, আবার Scroll করা শুরু করেন।
  20. হঠাৎ করে একটি স্কুলের বন্ধুর ছবি সামনে আসে, তার প্রোফাইলে ঢোকেন, দেখেন সে কত সফল হয়েছে এবং তুলনা করেন।
  21. নিজের এবং পিতামাতার জন্য খারাপ অনুভব করেন।
  22. আবার Instagram এর নোটিফিকেশন টুস্কি মারে।
  23. আপনি আবার ইউটিউবে সুপারিশকৃত Masala ভিডিও দেখেন।
  24. রাতের সান্ধ্যভোজন করেন।
  25. আবার পর্ন দেখেন।
  26. মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে জান।
  27. জেগে ওঠেন।

এইগুলো পুনরায় করতে থাকেন।

প্রত্যেকেই এইগুলোর ভিতর থাকে। কখন এবং কীভাবে তারা বের হয়ে আসে এটা বিষয়।

H.M.Arif hossain

No comments:

Post a Comment