একজন মানুষের কোন গুণ দেখে তাকে পছন্দ করেন?
- ভালো কথা বলতে জানলে সেই মানুষটিকে তৎক্ষণাৎ পছন্দ করি।
- বিনয়ী মানুষ পছন্দ করি।
- গোছানো স্বভাবের মানুষ আমার বরাবর পছন্দ।
- যে মানুষ নিজেই নিজেকে নিয়ে ঠাট্টা করতে পারে সে আমার বিশেষ প্রিয় মানুষ।
- যখন কেউ অন্যের কাজের প্রাণ খুলে প্রশংসা করেন তখন তাকে পছন্দ করি (কারণ এটা সবাই পারে না)।
- যারা কুকুর বেড়াল ভালোবাসেন তাদের প্রতি একটা ভালো লাগা কাজ করে। এর ব্যাখ্যা দিতে পারবো না।
- যারা নিজের মতামতে দৃঢ় ভরসা রাখেন আবার অন্যের মতকেও শ্রদ্ধা করেন তাঁদের পছন্দ ও শ্রদ্ধা করি।
- সবার সাথে মিলেমিশে চলা মানুষ ভালো লাগে। দেখবেন এমন কিছু মানুষ আছেন যারা আপনার বাড়িতে অতিথি হয়ে এলেও মনে হবে ইনি আপনার নিজের বাড়ির লোক, এতটাই সহজভাবে মিশে যাবেন। এমন মানুষকে খুব পছন্দ করি।
- কারো বিপদে যিনি তৎক্ষণাৎ ছুটে আসেন সেই মানুষকে পছন্দ করি।
- যিনি নিজে কথা বলেন, কিন্তু তার সাথে অন্যদেরকেও কথা বলতে দেন, তাঁকে পছন্দ করি।

No comments:
Post a Comment