Wednesday, January 20, 2021

একজন আত্মবিশ্বাসী ব্যক্তির আচরণ কেমন?

  1. আত্মবিশ্বাসী ব্যক্তিদের আচরণ হবে শান্ত স্বভাবের, চেহারায় অস্থিরতার বদলে স্নিগ্ধতা থাকবে, আর শারীরিক ভাষায় জড়তা নয় বরং স্বাচ্ছন্দ্য থাকবে।
  2. তারা বলার চেয়ে শুনে বেশি ।
  3. তারা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া এবং উদ্ধত / দাম্ভিক হওয়ার পার্থক্য বুঝে।
  4. দলগতভাবে কাজ করার সময় তারা নিজেকে প্রমান করার জন্য ব্যতিব্যস্ত হয় না। তারা সবসময় বকবক করা প্রয়োজন মনে করে না।
  5. আলোচনায় অংশগ্রহন করলে তারা কথা বলার জন্য অস্থির হয় না, অন্যেরা কথা বলার সময় হুট করে নিজে বলতে শুরু করে না বরং নিজের কথা বলার জন্য উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষা করে।
  6. কেউ তাদের হেয় করার চেষ্টা করলে তারা তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেয় না বরং জোরালোভাবে কিন্তু পরিমিত মাত্রায় জবাব দেয়।
  7. তারা চোখে চোখ রেখে কথা বলে ।
  8. তারা জনসম্মুখে নিজেকে নিয়ে মজা করার মতো সাহস রাখে।
  9. তারা ভুল করলে ক্ষমা প্রাথর্না করতে কুন্ঠিত হয় না। তারা দায়িত্ব আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না।
  10. তারা জানে কখন ‘না’ বলতে হবে এবং তারা এটি সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে বলতে পারে।
  11. উচিত কথা বলা বা ঠিক কাজ করার সময় তারা অন্যের সম্মতি আদায়ের চেষ্টা করে না।

ধন্যবাদ মূল লেখককে।

No comments:

Post a Comment